দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?
বায়ুদূষণ। ছবি: সিজেডএন গ্রাফিক্স

যত দিন যাচ্ছে, রাজধানী ঢাকায় ততই দূষণের মাত্রা বাড়ছে। বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকেই আছে জনবহুল এই শহর। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শনিবার (৩ অক্টোবর) সকালে ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১৬৯। গতকাল শুক্রবার যা ছিল ১৬৩। এতে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে এই মেগাসিটি, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। গতকাল ছিল পঞ্চম অবস্থানে।

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ার এ তথ্য জানিয়েছে।

বায়ুদূষণে এ দিন বিশ্বের শহরগুলোর তালিকায় আজও শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। বায়ুমান সূচকে শহরটির স্কোর ২০৪। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। স্কোর ১৭৩। রাজধানী ঢাকা শহর ১৬৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি, এই শহরের স্কোর ১৬৮। আর ১৬৫ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি।

দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ১২২ থেকে ২৩৬-এর মধ্যে।

বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। আর ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত করা হয়।

এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার কথা বলে থাকেন।

/জেএইচ/