শিরোনাম

২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪৮২

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪৮২
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ ও মাদকবিরোধী অভিযানে ৪৮২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাই মালামাল। একইসঙ্গে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

এদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগে ২৪, ওয়ারী ৬৪, মতিঝিল ৮৭, তেজগাঁও ৬৭, মিরপুর ১১৪, গুলশান ৩৩, উত্তরা ৫০, গোয়েন্দা বিভাগে ৮ এবং সিটিটিসি বিভাগে ১ জনকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ লাখ ৯০ হাজার টাকা, ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৪টি মিউজিক সিস্টেম, ৫টি মোবাইল ফোন, ১টি চাকু, ১টি সিএনজি, ১৫৭টি সিম ও ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়াও ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১টি রিভলবার, ৬ রাউন্ড গুলি, ১২টি হাসুয়া, ১টি বেসবল ব্যাট, ১টি ডাসা, ১টি ছোরা, ১টি কাটার, ৭৬৯৯ পিস ইয়াবা, ৬৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৯টি ইনজেকশন (এ্যাম্পল) এবং ২২ লিটার ৫০০ মিলি বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

/জেএইচ/