শুক্রবার রাজধানীর যেসব দর্শনীয় স্থান বন্ধ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
শুক্রবার রাজধানীর যেসব দর্শনীয় স্থান বন্ধ
সামরিক জাদুঘর

সরকারি বা বেসরকারি চাকরিজীবীরা অফিস শেষে শুক্রবার পরিবারকে সময় দিতে চান। এজন্য অনেকে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে পছন্দ করেন। তবে কোনো এক দর্শনীয় স্থানে গিয়ে দেখলেন সেটি বন্ধ। তখন ভোগান্তির শেষ থাকে না। তাই ভোগান্তি এড়াতে কোন এলাকার কোন দর্শনীয় স্থান বন্ধ থাকে সেটা জানা জরুরি।

আসুন জেনে নেওয়া যাক শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর কোন কোন দর্শনীয় স্থানসমুহ বন্ধ থাকবে।

সামরিক জাদুঘর (বিজয় সরণি)

রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে। সপ্তাহের অন্যান্য দিন এটি সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (আগারগাঁও)

আগারগাঁওয়ে অবস্থিত এই জাদুঘরটিও বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ রাখা হয়। তবে শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এটি পরিদর্শনের সুযোগ রয়েছে।

/জেএইচ/