শ্যামলীতে ট্রাক চাপায় ২ কিশোরীর মৃত্যু

শ্যামলীতে ট্রাক চাপায় ২ কিশোরীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

ছুটির দিনে রাজধানীর শ্যামলী এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় দুই কিশোরীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শ্যামলী মোড়ের ফুটওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের নাম মুক্তা বলে জানা গেছে।
মোহাম্মদপুর থানার এসআই মো. জনি জানান, তারা দুজনই একসঙ্গে রাস্তা পার হচ্ছিলো। তখন দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়।
তিনি আরও জানান, দুজনের বয়স ১৮ বছরের নিচে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। একজন জীবিত অবস্থায় তার নাম বলে গেছে– মুক্তা। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাটি ভোরবেলা হওয়ায় ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি।
মুক্তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে সেখানে তার মৃত্যু হয়। তাদের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পুলিশের চেকপোস্টে ট্রাক চাপায় বাবা-ছেলের মৃত্যু