শিরোনাম

ধানমন্ডি লেকে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ধানমন্ডি লেকে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ডিএসসিসির
পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের পূর্বে জনসচেতনতামূলক র‍্যালি। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি লেক ও পার্শ্ববর্তী এলাকায় এক বিশাল পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানে অংশ নেন ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের ৬০০ জন কর্মী।

শনিবার (২৫ এপ্রিল) এ অভিযানের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

পরিচ্ছন্নতা অভিযান চলাকালে ডিএসসিসি প্রশাসক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যেকোনো মূল্যে ধানমন্ডি লেকের পরিবেশ ও ভারসাম্য সংরক্ষণ করা হবে। তাই লেকের যতটুকু জায়গা ইজারা দেওয়া হয়েছে, ব্যবসায়ীদের ঠিক ততটুকু সীমানার মধ্যেই ব্যবসা পরিচালনা করতে হবে। ইজারার শর্ত ভঙ্গ বা সীমানা লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে ইজারা বাতিল করা হবে।’

পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলামসহ অন্যরা।
পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলামসহ অন্যরা। ছবি: সংগৃহীত

এসময় সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম ডিএসসিসির সাম্প্রতিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ধানমন্ডি লেককে ঘিরে লাইব্রেরি, জিমনেসিয়াম ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এই এলাকার ‘ফুসফুস’ খ্যাত লেকটিকে রক্ষা করবে ডিএসসিসি। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসি পূর্বের তুলনায় দৃশ্যমান উন্নতি করেছে।

কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ
কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ উদ্বোধন। ছবি: সংগৃহীত

এর আগে, এদিন রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

/এফআর/