ফুটপাতের দোকান নিয়ে সংঘর্ষ: ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার

ঢাকা কলেজ সংবাদদাতা

রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের একদিন পর ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মৃধাকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন সিকদার ও প্রিন্স খন্দকার এবং আহ্বায়ক কমিটির সদস্য সাগর খান ও মির্জা গোলাম রায়হানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদল ও নিউমার্কেট থানা যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে বসানো দোকান সরানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগও ওঠে।

সংঘর্ষে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা আহত হওয়ার পাশাপাশি নিউমার্কেট থানা যুবদলের কয়েকজন নেতাকর্মীও আহত হন বলে জানা গেছে। পরে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে নিউমার্কেট থানা যুবদলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগও ওঠে।
এ ঘটনার পরদিনই কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো। তবে প্রেস বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা ভঙ্গের ‘সুনির্দিষ্ট অভিযোগের’ কথা বলা হলেও সেসব অভিযোগের বিস্তারিত উল্লেখ করা হয়নি।

চাঁদা তোলায় বাধা, ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ