বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার

বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার
সিরাজগঞ্জ সংবাদদাতা

সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার টানানো হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা গেছে, রাতের আঁধারে দুই ব্যক্তি সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার টানাচ্ছেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, রাত ৮টা পর্যন্ত আমরা দলীয় কার্যালয়ে বিভিন্ন সাংগঠনিক কাজ করেছি। পরে নিজ নিজ বাসায় চলে যাই। কার্যালয় দেখা-শোনার জন্য একজন পিয়ন দায়িত্বে থাকেন। রাতে তিনি ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে কেউ চোরের মতো এসে ব্যানার টানিয়ে ভিডিও করেছে।
তিনি বলেন, রাত সাড়ে ৩টার সময় মানুষ ঘুমায়। এ সময়ে কেউ ব্যানার টানিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে সেটি রাজনীতির মধ্যে পড়ে না। রাজনীতি করতে হলে ময়দানে করতে হবে। ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপি চিন্তিত বা বিচলিত নয়। এটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কাজ। চোর যেমন চুরি করতে রাতে বের হয়, তেমনি এটিও চোরদের কারবার।

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন