বনশ্রীতে শেলটেক সিরামিকসের নতুন এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বনশ্রীতে শেলটেক সিরামিকসের নতুন এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন
শেলটেক সিরামিকসের নতুন এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন

রাজধানীর বনশ্রীতে শেল্‌টেক লিগ্যাসি প্লাজায় নতুন একটি এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন করেছে শেল্‌টেক সিরামিকস লিমিটেড (এসসিএল)। গত ২৪ সেপ্টেম্বর উদ্বোধন হওয়া এই সেন্টারটি ঢাকায় প্রতিষ্ঠানটির তৃতীয় এক্সপেরিয়েন্স সেন্টার।

নতুন এই সেন্টারে শেল্‌টেক সিরামিকসের টাইলস পণ্যের বিস্তৃত সংগ্রহ তুলে ধরা হয়েছে। গ্রাহকদের সরাসরি এসব পণ্য দেখার সুযোগ করে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে গ্রাহকরা পণ্যের টেক্সচার, ফিনিশিং, বিভিন্ন সংমিশ্রণ ও ব্যবহারিক দিক সরাসরি দেখে অভিজ্ঞতা নিতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে শেল্‌টেক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তানভীর আহমেদ বলেছেন, ‘প্রতিটি নতুন এক্সপেরিয়েন্স সেন্টার আমাদের গ্রাহকদের আরও কাছ থেকে জানার এবং পরিবর্তনশীল চাহিদা বোঝার সুযোগ করে দেয়। বনশ্রী ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। এই সেন্টারের মাধ্যমে আমরা স্থানীয় গ্রাহকদের কাছে শেল্‌টেক সিরামিকসের টাইলস দেখার অভিজ্ঞতা আরও সহজলভ্য করতে চাই।’

নতুন এই এক্সপেরিয়েন্স সেন্টারটি শেল্‌টেক লিগ্যাসি প্লাজার একটি অংশ। বনশ্রীর মূল সড়কে অবস্থিত ভবনটি সদ্য উদ্বোধন হওয়া ১৭তলা একটি বাণিজ্যিক ভবন। এখন থেকে থেকে গুলশান, রামপুরা ও হাতিরঝিলে সহজে যাতায়াত করা যায়। সেইসঙ্গে প্রস্তাবিত মেট্রোরেল সংযোগ চালু হলে এলাকাটির যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে।

নতুন এই এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকাজুড়ে গ্রাহকমুখী কেন্দ্রের নেটওয়ার্ক আরও বিস্তৃত করল শেল্‌টেক সিরামিকস। বর্তমানে তেজগাঁও ও হাতিরপুলে প্রতিষ্ঠানটির দুটি এক্সপেরিয়েন্স সেন্টার চালু রয়েছে।

শুধু পণ্য প্রদর্শনের পরিবর্তে বনশ্রীর নতুন সেন্টারটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে গ্রাহকরা বিভিন্ন টাইলস ও সারফেস একসঙ্গে কীভাবে মানানসই হয়, তা সরাসরি দেখে বুঝতে পারেন। এতে বাড়ির মালিক, স্থপতি, ডিজাইনার ও প্রকল্প-সংশ্লিষ্ট পেশাজীবীরা পণ্য দেখে সরাসরি সিদ্ধান্ত নিতে পারবেন।

এর মাধ্যমে শেল্‌টেক সিরামিকস এমন সব এলাকায় নিজেদের উপস্থিতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে, যেখানে নগরের আবাসিক ও বাণিজ্যিক পরিমণ্ডল দ্রুত পরিবর্তিত হচ্ছে।

/জেএইচ/