নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহ, সন্ধান চায় পরিবার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহ, সন্ধান চায় পরিবার
হাজারীবাগের ঝাউচর বাজার সংলগ্ন এলাকার শিশু আবদুল্লাহ

রাজধানীর হাজারীবাগের ঝাউচর বাজার সংলগ্ন এলাকা থেকে আবদুল্লাহ নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর বিকালে নামাজ পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

আবদুল্লাহর বাবার নাম টিপু এবং মায়ের নাম মিমি। নিখোঁজের সময় তার পরনে ছিল কমলা রঙের গেঞ্জি ও প্যান্ট। তার বয়স ১১ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ঝাউচর বাজার সংলগ্ন বাসা থেকে নামাজ পড়তে যাওয়ার কথা বলে বের হয় আবদুল্লাহ। এরপর আর বাসায় ফেরেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আবদুল্লাহর স্থায়ী ঠিকানা ভিশন শোরুম বিল্ডিং, ঝাউচর বাজার, হাজারীবাগ, ঢাকা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে কোনো সহৃদয় ব্যক্তি আবদুল্লাহর সন্ধান পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ০১৮৮৬৮২০৭৩৩।

/এমআর/