শিরোনাম

রাজধানীর মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে

সিটিজেন ডেস্ক
রাজধানীর মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে

টানা প্রায় ২ ঘণ্টার চেষ্টায় অবশেষে রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ভোর ৫টা ১৪ মিনিটের দিকে কলমিলতা বাজারে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। দুই তলা মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মাত্র ৬ মিনিটের মধ্যে অর্থাৎ ভোর ৫টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস সদস্যরা।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার স্টেশনের মোট ১০টি ইউনিট কাজ করে।

এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

/জেএইচ/