ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক (৫২)। মঙ্গলবার (৪ আগস্ট) পৌনে ছয়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এদিন, বিকাল তিনটার দিকে মাদ্রাসার সামনে ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। পরে কয়েক দফায় মাদ্রাসা প্রাঙ্গণ ও মাদ্রাসার সামনে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
আহতদের মধ্যে মাদ্রাসা অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক, আলিয়া শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল হোসেন মোমিন (২৫), সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ (৩০) এবং লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিছার উদ্দিন রাব্বিকে (২৭) ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাদ্রাসা শিক্ষক আলী হাসান বলেন, ‘মাদ্রাসা ক্যাম্পাসে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ চলাকালে ইট-পাটকেলের আঘাতে অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক আহত হন। পরে কলেজের শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষকরা মিলে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে এখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।’
এদিকে, সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংঘর্ষের ঘটনার পর থেকেই আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। পরে তা সংঘর্ষে রূপ নেয়। বর্তমানেও ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদ্রাসাসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ