ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল তিনটার দিকে দুই পক্ষে ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে পুলিশ।
জানা গেছে, এদিন সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘জুলাই গণঅভ্যুত্থান’ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বিভিন্ন দাবি-সংবলিত পোস্টার নিয়ে প্রবেশকে কেন্দ্র করে জকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় চলা এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা গুরুতর আহত হন।
ওই ঘটনার রেশ ধরে আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। বেলা তিনটার দিকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
পরবর্তীতে ছাত্রদল মাদ্রাসার বাইরে এবং শিবিরের নেতাকর্মীরা মাদ্রাসার বাইরে অবস্থান নিয়ে থাকেন।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আলিয়া মাদ্রাসাসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ