কল্যাণপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
কল্যাণপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
ছবি: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

রাজধানীর কল্যাণপুরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

/জেএইচ/