নগরবাসীর সেবায় কর্মকর্তাদের টিম হিসাবে কাজের নির্দেশ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, রাজউকের সব কর্মকর্তা-কর্মচারীকে একটি টিম হিসাবে কাজ করতে হবে, যাতে নগরবাসী কাঙ্ক্ষিত সেবা দ্রুত ও কার্যকরভাবে পায়।
শুক্রবার (২২ মে) রাজউক অডিটোরিয়ামে উন্নয়ন নিয়ন্ত্রণ উইংয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রাজউকের সদস্য শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ বশিরুল হক ভূইয়া এবং মোহাম্মদ জহিরুল ইসলাম।

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী রাজউকের কর্মকর্তাদের বিভিন্ন মতামত ও সমস্যার কথা শোনেন এবং কর্মক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় জানানো হয়, রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ উইং রাজধানী উন্নয়ন এলাকায় পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে কাজ করছে। ভবনের নকশা অনুমোদন, ভূমির ব্যবহার তদারকি, বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড অনুসরণ নিশ্চিতকরণ এবং অনুমোদনহীন ভবন নির্মাণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। পাশাপাশি ভবনের উচ্চতা, সেটব্যাক ও ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) তদারকি এবং নির্মাণ শেষে অকুপেন্সি সার্টিফিকেট প্রদানও এই উইংয়ের দায়িত্বের মধ্যে রয়েছে।