রামপুরায় পুলিশ বক্সের সামনে যাত্রীবাহী বাসে আগুন

সিটিজেন জার্নাল ডেস্ক

রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় রাঈদা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ব-১৫-৩৪০০ নম্বরের বাসটিতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আগুন দেয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, রাত ১১টা ৯ মিনিটে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।