রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় রাঈদা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।