দেশজুড়ে টানা প্রায় ৫ দিন ধরে চলা বৃষ্টি আজ শুক্রবারও অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল শনিবার এমনকী রবিবার পর্যন্তও বৃষ্টির প্রবণতা থাকতে পারে।
বর্ষার আগমনী বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (৩১ মে) সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।