মতিঝিল-ওয়ারীতে রাজউকের অভিযান, ভাঙা হলো অবৈধ স্থাপনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মতিঝিল-ওয়ারীতে রাজউকের অভিযান, ভাঙা হলো অবৈধ স্থাপনা
অবৈধ স্থাপনার অংশবিশেষ ভেঙে ফেলা হয়। ছবি: সিটিজেন জার্নাল

রাজধানীতে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একই সঙ্গে অভিযানে নিয়মবহির্ভূতভাবে নির্মিত অবৈধ স্থাপনার অংশবিশেষ ভেঙে ফেলা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত রাজধানীর মতিঝিল, ওয়ারীর স্বামীবাগ ও গোপীবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

অভিযানের দায়িত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান। তিনি জানান, অভিযানে মোট ৫ টি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এরমধ্যে স্বামীবাগের একটি ভবনে ৫ লাখ টাকা জরিমানাসহ দুটি ভবনের আংশিক অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। এছাড়া ৩টা ভবনে বিদুৎ সংযোগ বন্ধ করে মিটার জব্দ করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন, অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী অথরাইজড অফিসার তন্ময় দেবনাথ, মো. মেহেদী হাসান, প্রধান ইমারত পরিদর্শক মো. সেলিম বকাউল, মো. ফজলুল হক, ইমারত পরিদর্শক ডেভিড চাকমা।

/এফআর/