শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে খুললো ঢাবির মুজিব হলের বন্ধ পকেট গেট

ঢাবি সংবাদদাতা

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন পকেট গেটের তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটে গেটটি খুলে দেওয়া হয়।
বিক্ষোভে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল, কবি জসীমউদ্দীন হল, সূর্য সেন হলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মীর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আলী ও অধ্যাপক এনামুল হক সজীব। তাদের সামনে শিক্ষার্থীদের ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ শুরুর প্রায় আধা ঘণ্টার মধ্যে গেটটির তালা খুলে দেয় প্রশাসন।
শিক্ষার্থীরা জানান, গেটটি বন্ধ থাকায় প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছিল তাদের। বিশেষ করে টিউশনি, জরুরি প্রয়োজনে ওষুধ ও খাবার সংগ্রহ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছিল। এ কারণে গেটটি পুনরায় খুলে দেওয়ার দাবি জানান তারা।
জানা গেছে, ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনার পর গত মঙ্গলবার (১৭ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন পকেট গেটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
হলপাড়াসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলের হাজার হাজার শিক্ষার্থীর বাইরে যাতায়াতের অন্যতম প্রধান পথ এই পকেট গেট। আগে গেটটি খোলা থাকায় কাটাবন মার্কেট, আজিজ সুপার মার্কেট ও পিজি হাসপাতালসহ শাহবাগ এলাকায় সহজে যাতায়াত করতে পারতো শিক্ষার্থীরা। কিন্তু গেটটি বন্ধ থাকায় শিক্ষার্থীদের শাহবাগ মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, কলা ভবন ও মল চত্বর হয়ে এক কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে হলে প্রবেশ করতে হচ্ছিল। এতে প্রতিবার যাতায়াতে অতিরিক্ত ৪০-৬০ টাকা রিক্সাভাড়া গুনতে হচ্ছিল। বাড়তি খরচ এড়াতে হেঁটে যাতায়াত করলে আধা ঘণ্টার বেশি সময় ব্যয় করতে হচ্ছিল বলে জানান শিক্ষার্থীরা।

ঢাবিতে যান চলাচলে কড়াকড়ি আরোপ