বেরোবিতে শহিদ আবু সাঈদ ফুটবল টুর্নামেন্ট শুরু

বেরোবি সংবাদদাতা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’-এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। টুর্নামেন্টের উদ্বোধন করেন শহিদ আবু সাঈদের মা মোছা. মনোয়ারা বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান। এছাড়া শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর আহ্বায়ক ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শহিদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী ও বকুল মিয়া উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী শহিদ আবু সাঈদকে ‘জাতীয় বীর’ আখ্যায়িত করে বলেন, ‘২৪-এর জুলাই আন্দোলনের বীরদের স্মৃতি এবং জুলাইয়ের চেতনাকে আমাদের মাঝে আজীবন অম্লান রাখতে হবে।’
এ সময় তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ‘আবু সাঈদ গেট’ নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে এবং খুব দ্রুতই এর নির্মাণকাজ শুরু হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান মেগা প্রজেক্টের অধীনে যে ৪টি নতুন হল নির্মিত হচ্ছে, তার মধ্যে একটি হলের নামকরণ করা হবে ‘শহিদ আবু সাঈদ হল’। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হবে বলেও উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী ম্যাচে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং মার্কেটিং বিভাগ প্রতিদ্বন্দ্বিতা করে। এবারের টুর্নামেন্টে ছেলেদের ২২টি এবং মেয়েদের ৪টি বিভাগ অংশ নিচ্ছে।