ঢাবি ও চীনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সিটিজেন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং চীনের আনহুই নরমাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাবির উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিটি সই হয়।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং আনহুই নরমাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. সিয়ং ইউচিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাবির উপ-উপচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কার্যালয়ের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোযানা রশীদ, কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুইসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
চুক্তি স্বাক্ষর শেষে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। এই সমঝোতার মাধ্যমে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের সম্পর্ক আরও শক্তিশালী হবে।
চুক্তির আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমে সহযোগিতা বাড়ানো হবে। রসায়ন, উপকরণ বিজ্ঞান, পরিবেশ, নবায়নযোগ্য জ্বালানি ও ন্যানো প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে যৌথ গবেষণার সুযোগ তৈরি হবে। পাশাপাশি চীনা ভাষা ও সাহিত্য, ইতিহাস এবং দর্শন বিষয়ে যৌথ গবেষণা, সেমিনার, স্বল্পমেয়াদি কোর্স ও একাডেমিক বিনিময় কর্মসূচি চালু করা হবে।
এ ছাড়া শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা বিনিময় কর্মসূচির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও গবেষণার সুযোগ বাড়বে। সমঝোতা স্মারকটি পাঁচ বছর কার্যকর থাকবে এবং পারস্পরিক সম্মতিতে নবায়ন করা যাবে।
সমঝোতা স্মারক বাস্তবায়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিনকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে, আনহুই নরমাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অ্যান্ড কো-অপারেশন বিভাগের পরিচালক সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
সূত্র: সিএমজি বাংলা