শান্তিপূর্ণ সহাবস্থানের ক্যাম্পাস চায় ছাত্রদল: ইয়াহিয়া

ঢাকা কলেজ সংবাদদাতা

ঢাকা কলেজে শান্তিপূর্ণ, সহনশীল ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার আহ্বান জানিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকা কলেজ ছাত্রদলের আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'ছাত্রদল সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করে এবং ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে চায়।'
তিনি বলেন, 'আমরা এমন একটি ক্যাম্পাস চাই যেখানে সবাই থাকবে। শান্তি, সহনশীলতা ও বহুত্ববাদ থাকবে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ থাকবে, পড়াশোনার সুষ্ঠু পরিবেশ থাকবে।'
ইয়াহিয়া বলেন, '৫ আগস্টের আগে যেমন ছাত্রদল ইতিবাচক রাজনীতি করেছে, পরবর্তী সময়েও সংগঠনটি গঠনমূলক ও শিক্ষার্থীবান্ধব রাজনীতির ধারাবাহিকতা বজায় রেখেছে। ছাত্রদল সবসময় ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করে এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চায়।'
তিনি অভিযোগ করে বলেন, 'সম্প্রতি কিছু গোষ্ঠী ফ্যাসিবাদী কায়দায় ক্যাম্পাস দখলের চেষ্টা করছে। ছাত্রদল এ ধরনের অসহনশীল রাজনীতিতে বিশ্বাস করে না। তাদের প্রত্যাশা, ক্যাম্পাসে সব ছাত্রসংগঠন, স্বতন্ত্র প্ল্যাটফর্ম ও ভিন্নমতের শিক্ষার্থীরা সমান মর্যাদা ও নিরাপত্তা নিয়ে কার্যক্রম পরিচালনা করতে পারবে।'
ছাত্রদলের এই নেতা বলেন, 'আমরা শান্ত ক্যাম্পাস, সহনশীল ক্যাম্পাস ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস চাই। ক্যাম্পাসে পড়াশোনা থাকবে, সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকবে, খেলাধুলা থাকবে, রাজনৈতিক কার্যক্রমও থাকবে। কিন্তু কেউ যদি এককভাবে ক্যাম্পাস দখলের পাঁয়তারা করে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার জবাব দেবে।'
তিনি আরও বলেন, 'ছাত্রদল একটি বহুত্ববাদী সমাজ ও প্লুরালিস্টিক ক্যাম্পাসে বিশ্বাস করে। সেখানে সব ছাত্রসংগঠন পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে এবং সম্মিলিতভাবে আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।'
বৃষ্টিস্নাত দিনে উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে ইয়াহিয়া বলেন, 'ঢাকা কলেজ ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে কাজ করবে এবং শিক্ষার্থীদের আস্থা ও জনপ্রিয়তা আরও বৃদ্ধি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।'
এ সময় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, সদস্য সচিব মিল্লাদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক, সোয়াইব আহমেদ সজীব, মামুনুর রহমান, আবির রায়হান সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।