লক্ষ্মীপুরে তিন মেয়েসহ মাকে হত্যার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

ঢাবি সংবাদদাতা

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রোমহর্ষক ঘটনা এবং দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি’। এ সময় শিক্ষার্থীরা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ আব্দুর রহিম বলেন, ‘বর্তমানে আমরা কেউই কোথাও নিরাপদ নই। প্রকাশ্যে মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে।’
লক্ষ্মীপুরের মর্মান্তিক ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যার পর হত্যাকারীকেও গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে। এর ফলে এই হত্যাকাণ্ডের পেছনের মূল ঘটনা আর কোনো আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আলো দেখার সুযোগ পেল না।’
দেশে প্রতিনিয়ত অপরাধ বাড়লেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলে অভিযোগ করেন এই শিক্ষার্থী। এ সময় ক্ষোভ প্রকাশ করে সৈয়দ আব্দুর রহিম বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত পদত্যাগ করে অন্য কাউকে এই দায়িত্ব দেওয়া।’
মানববন্ধনে স্থানীয় প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে ধরেন রায়পুর উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি লাবিব হাসান রাব্বি। তিনি বলেন, ‘প্রশাসনের নীরবতার কারণে আমাদের রায়পুরে মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ড মারাত্মকভাবে বেড়ে গেছে। চোখের পলকেই আজ একটি আস্ত পরিবার নিঃস্ব হয়ে গেল।’
এ সময় নিহতদের পরিবারের একমাত্র বেঁচে থাকা ছেলেটির সব দায়িত্ব ও ভরণপোষণ সরকারিভাবে নেওয়ার জোর দাবি জানান তিনি।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সহসভাপতি মুফাচ্ছের হোসাইন ইমরান, সাধারণ সম্পাদক মো. সজিবসহ সংগঠনটির বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুরে বাসায় ঢুকে মা-দুই মেয়েকে কুপিয়ে হত্যা