যৌন হয়রানির দায়ে রাবির অধ্যাপক স্থায়ী বরখাস্ত

সিজেডএন ডেস্ক

যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।
উপাচার্য বলেন, অভিযোগের ভিত্তিতে গঠিত একাধিক তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট তাকে স্থায়ীভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেয়।
তবে এ সিদ্ধান্তের বিরোধিতা করে অধ্যাপক প্রভাষ কুমার দাবি করেছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তদন্তে নিজের প্রতিনিধি দেওয়ার সুযোগ পাননি বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, বিধি অনুযায়ীই তদন্ত ও শাস্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। উচ্চতর তদন্ত কমিটিতে ওই শিক্ষককে প্রতিনিধি দেওয়ার সুযোগ দেওয়া হলেও তিনি প্রতিনিধি দেননি; তবে বিভিন্ন সময়ে লিখিতভাবে নিজের বক্তব্য দিয়েছেন।
গত বছরের ৪ আগস্ট এক ছাত্রীকে নিজ কার্যালয়ে ডেকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে অধ্যাপক প্রভাষ কুমারের বিরুদ্ধে। পরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ৯ সেপ্টেম্বর তাকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।