ঢাবির হলে শিক্ষার্থী হেনস্তা: প্রাধ্যক্ষের বিরুদ্ধে তদন্তের দাবি ছাত্রদলের

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থী হেনস্তার অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে হল শাখা ছাত্রদল। একই সঙ্গে ডাকসু-শিবির নেতাদের উপস্থিতিতে মব তৈরি করে শিক্ষক লাঞ্ছনার অভিযোগও সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি সংগঠনটির।
সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেওয়া এক লিখিত আবেদনে এ দাবি জানানো হয়। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে বিশ্ববিদ্যালয়ের আইন ও প্রচলিত বিধি অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা অনুরোধ জানায় ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রদল।
আবেদনে বলা হয়, ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে এক আবাসিক শিক্ষার্থীকে তার কার্যালয়ে ডেকে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ রাখা, মানসিকভাবে হেনস্তা, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক লিখিত বক্তব্য দেওয়ানোর অভিযোগ উঠেছে। ছাত্রদল এ অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেছে, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
ডাকসু নেতাদের উপস্থিতিতে বিভিন্ন হল থেকে শিবির নেতাদের এনে হল অফিসের সামনে মব তৈরি করে শিক্ষকদের লাঞ্ছিত করার একটি ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে ছাত্রদল।
বিশেষ করে বিতর্কিত ‘অমর একুশে হল সংসদ’-এর এজিএস এবং শিবির নেতা ওবায়দুর রহমান হাসিবের বিরুদ্ধে ‘কর্তব্যরত ভুল তথ্য’ ছড়িয়ে শিক্ষকদের মানহানি ও অপদস্থ করার অপচেষ্টার অভিযোগের কথাও আবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে একটি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।
আবেদনে আরও অভিযোগ করা হয়, বিভিন্ন হল থেকে শিবির নেতাদের ডেকে এনে হলের অভ্যন্তরে মব তৈরি করে শিক্ষকদের শিক্ষার পরিবেশ নষ্ট করা এবং সংশ্লিষ্ট শিক্ষকদের হেনস্তার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ফজলুল হক মুসলিম হল সংসদের সংশ্লিষ্টতা ও ভূমিকা খতিয়ে দেখার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
ছাত্রদল নেতারা বলেন, উল্লিখিত ঘটনাগুলোর দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপযুক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

মধ্যরাতে ঢাবির হলে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬