১৫ আগস্ট ভোরে ঢাবিতে খাবার বিতরণ, ২ ছাত্রলীগ কর্মী আটক

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর এলাকায় ১৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে খাবার বিতরণকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো– ঢাবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মিরাজুল (২৪) এবং একই শিক্ষাবর্ষের বিশ্ব সংস্কৃতি ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ফজলুর রহমান কাদের (২৪)।
পুলিশ ও ঢাবি সূত্রে জানা যায়, ১৫ আগস্ট উপলক্ষ্যে ভোররাতে দোয়েল চত্বর এলাকায় কতিপয় ব্যক্তি খাবার বিতরণ করছিলেন। এ সময় তাদের চলাফেরা ও কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে টহলরত শাহবাগ থানা পুলিশের টিম দুজনকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দেন।
এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, ‘ভোররাতে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।’
আটকের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রব্বানী হোসেন বলেন, ‘দোয়েল চত্বর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের ব্যানারে বা আড়ালে তাদের উপস্থিতির উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।’

আবার ‘সমকামিতার’ অভিযোগ, ঢাবির হল থেকে ২ শিক্ষার্থী বহিষ্কার