শিরোনাম

সচিব পদে ৫ কর্মকর্তার বদলি–পদোন্নতি

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
সচিব পদে ৫ কর্মকর্তার বদলি–পদোন্নতি
বাঁ দিক থেকে জেসমিন নাহার, সাইফুল ইসলাম, জিয়াউল হক, ওবায়দুর রহমান ও সাখাওয়াত হোসেন

প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের পাঁচজন কর্মকর্তাকে বদলি ও পদোন্নতি দেওয়া হয়েছে। এদের মধ্যে দুইজনকে পদোন্নতি ও দুইজনের দপ্তর বদল এবং একজনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ–১ শাখার পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেসমিন নাহারকে পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। অপরদিকে, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে একই মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এছাড়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত সচিব মো. ওবায়দুর রহমানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে দুয্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

অবিলম্বে জনস্বার্থে জারিকৃত এ আদেশ কার্যকর করতে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

/এসবি/