লটারিতে গণপূর্তের ২৫৪ জন প্রকৌশলীকে বদলি

নিজস্ব প্রতিবেদক

গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ জন উপসহকারী প্রকৌশলীকে (ই/এম) লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে দেশের আটটি বিভাগের ২৫৪ জন উপসহকারী প্রকৌশলীকে (ই/এম)ক বদলি-পদায়ন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, লটারির ফলাফলের ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১১৯ জন, রাজশাহী বিভাগে ২৭, চট্টগ্রাম বিভাগে ২৭ , খুলনা বিভাগে ২৭, বরিশাল বিভাগে ১৩, সিলেট বিভাগে ৮, ময়মনসিংহ বিভাগে ১১ এবং রংপুর বিভাগে ২২ জন উপসহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে।
এই লটারি কার্যক্রম সমন্বয় করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সারোয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান।
গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক বলেন, এই লটারিভিত্তিক বদলি প্রক্রিয়া বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (গণপূর্ত অধিদপ্তরের সদস্যসচিব) মো. সাখাওয়াত হোসেন বলেন, 'লটারিভিত্তিক বদলি প্রক্রিয়াকে আমরা স্বাগত জানাই। এর ফলে অধিদপ্তরের বদলি ও পদায়নে শৃঙ্খলা ফিরে আসবে।’
এ সময় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্মসচিব ফৌজিয়া খান, উপসচিব খান মোঃ নাজমুস শোয়েব ও উপসচিব মোঃ আবু নাছেরসহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।