এক ঘণ্টার মধ্যেই বাতিল ওসির বদলি আদেশ

এক ঘণ্টার মধ্যেই বাতিল ওসির বদলি আদেশ
সিজেডএন ডেস্ক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের বদলির আদেশ জারির ঘণ্টাখানেকের মধ্যেই তা বাতিল করা হয়েছে। ফলে তিনি আগের পদেই দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলী স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এ তথ্য জানা যায়। তবে কী কারণে বদলির আদেশ বাতিল করা হয়েছে, সে বিষয়ে জানানো হয়নি।
এর আগে একই দিন বিকাল ৪টার দিকে সাংবাদিকদের হাতে আসা ডিএমপির এক কার্যালয় আদেশে সবুজবাগ থানার ওসি মো. সাইফুল ইসলামকে ডিএমপির ক্রাইম বিভাগে বদলি করা হয়। তার স্থলে গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামকে সবুজবাগ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছিল।
একই আদেশে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পরিদর্শক মোহাম্মদ জামিল হোসেনকে লালবাগ থানার ওসি করা হয়। আর লালবাগ থানার বর্তমান ওসি মো. ইয়াছিন আলীকে ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়। এছাড়া উত্তরখান থানার পরিদর্শক (অপারেশন) ছামিউল হককে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) পদে পদায়ন করা হয়।
প্রথম আদেশ জারির ঘণ্টাখানেক পর অর্থাৎ বিকাল ৫টার দিকে আরেকটি আদেশ জারি করে ডিএমপি। এতে মো. সাইফুল ইসলামের ক্রাইম বিভাগে বদলির আদেশ বাতিল করে সবুজবাগ থানার ওসি পদেই বহাল রাখা হয়েছে। নতুন আদেশে ডিবি তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামকেও ডিবিতেই বহাল রাখা হয়েছে।
এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও নতুন আদেশে উল্লেখ করা হয়।

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার