প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে পদ হারালেন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ‘হাদিস’ এর সঙ্গে তুলনা করে পদ হারালেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগে ডিটিসিএ’র নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। তবে প্রজ্ঞাপনে তাকে দায়িত্ব থেকে সরানোর কোনো কারণ উল্লেখ করা হয়নি।
গত ১ নভেম্বর রাজধানীর ছয়টি সড়কে ‘এক রুট, এক কোম্পানি’ কর্মসূচির পরীক্ষামূলক বাসসেবা চালুর অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ কথাটি চিরন্তন সত্যের প্রতিফলন।
মসিউর রহমান বলেন, একই বক্তব্য কোনো ধর্মীয় ব্যক্তিত্বের মুখে উচ্চারিত হলে সেটি হাদিস হিসেবে বিবেচিত হতো।
তার ওই বক্তব্যের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। এর মধ্যেই তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার সিদ্ধান্ত এলো।

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম