শিরোনাম

ঈদের দিন ৪ বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঈদের দিন ৪ বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা
ছবি: সিটিজেন জার্নাল

ঈদুল আজহায় দেশের ৪ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৩ মে) এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ এ. কে. এম. নাজমুল হক।

তিনি বলেন, ঈদুল আজহার দিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

নাজমুল হক বলেন, এপ্রিল-মে মাসে প্রায়ই লোকালাইজড ক্লাউড সেল তৈরি হয়। এর ফলে হঠাৎ করে ৮-১০ মিনিটের এক পশলা বৃষ্টি হয়ে যায়। এই পরিবর্তনশীলতার কারণে শতভাগ নিখুঁত পূর্বাভাস দেওয়া এখনো সম্ভব নয়। অনেক সময় পূর্বাভাসে যে সময় বলা হয়, তার তিন ঘণ্টা আগেই বৃষ্টি শুরু হয়ে যেতে দেখা যায়। টাইম-স্পেসিফিক বা পিন-পয়েন্ট পূর্বাভাস দেওয়া এখনো বেশ কঠিন।

তিনি বলেন, খুলনার ও রাজশাহী বিভাগের কিছু অঞ্চলে তাপমাত্রা বাড়তে পারে। তবে তাপপ্রবাহ না থাকলেও সারা দেশেই ভ্যাপসা গরম অনুভূত হবে এবং বর্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত এই অবস্থা থাকতে পারে।

/এসবি/