আজকের আবহাওয়া: ০৫ অক্টোবর ২০২৬

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
আজকের আবহাওয়া: ০৫ অক্টোবর ২০২৬
আবহাওয়া অধিদপ্তর। ছবি: সংগৃহীত

সারাদেশের আবহাওয়ার আপডেটে আজ ঢাকাসহ দেশের কোন কোন অঞ্চলে বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা কেমন থাকবে এবং আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি—

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ সোমবার (৫ অক্টোবর) অধিকাংশ এলাকায় আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবারের পূর্বাভাস অনুযায়ী, দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আশঙ্কা নেই।

এদিকে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের আগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমে ভ্যাপসা গরমের অনুভূতিও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়া পূর্বাভাস

সোমবার সকাল ৭টা থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

অন্যদিকে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। এর প্রভাবে ধীরে ধীরে দেশের বিভিন্ন এলাকায় মৌসুমি বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ।

/এবি/