আজকের আবহাওয়া: ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আজকের আবহাওয়া: ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই
প্রতীকী ছবি

রাজধানীর ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজ সকাল থেকে আকাশ মেঘলা থাকতে পারে। তবে আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ফলে ঢাকায় বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে, আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ৪৮ মিনিটে।

/এফআর/