আজকের আবহাওয়া: ঢাকায় আজ বাড়তে পারে গরম

সিজেডএন ডেস্ক

রাজধানীর ঢাকায় আজ সকাল থেকে পরবর্তী ছয় ঘণ্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। শুষ্ক আবহাওয়ার কারণে দিনের তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য বাড়তে পারে। এতে ঢাকায় গরমের অনুভূতিও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এছাড়া, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।
এদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময়ে নদীবন্দরগুলোকে কোনো সংকেতও দেখাতে হবে না।
অন্যদিকে, শনিবার রাতে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা