আজকের আবহাওয়া: ১৭ সেপ্টেম্বর ২০২৬

আজকের আবহাওয়া: দমকা হাওয়াসহ ভারি বর্ষণের আভাস
অনলাইন ডেস্ক

সারাদেশের আবহাওয়ার আপডেটে আজ ঢাকাসহ দেশের কোন কোন অঞ্চলে বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা কেমন থাকবে এবং আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি—
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। এর মধ্যেই দেশের পাঁচ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টির কারণে এই তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকা, ফরিদপুর, রংপুর, যশোর ও খুলনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বৃষ্টিপাত হলে তাপপ্রবাহের তীব্রতা কমে আসতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায়ও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
আগামী পাঁচ দিনের তাপমাত্রা
আগামী পাঁচ দিনে দেশের তাপমাত্রায় সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
প্রথম দিনে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। দ্বিতীয় দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। তৃতীয় দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। চতুর্থ দিনে দিনের তাপমাত্রা প্রায় একই থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। পঞ্চম দিনে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
যশোরে সর্বোচ্চ ৩৬.৪ ডিগ্রি
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে, ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে খুলনার কয়রায় ৩৬ দশমিক ২ ডিগ্রি এবং ঢাকা, রংপুর ও ফরিদপুরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের শ্রেণিবিন্যাস অনুযায়ী, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তীব্র এবং ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়।
এদিকে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে।
/এবি/