মীনা বাজারে চাকরির সুযোগ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মীনা বাজারে চাকরির সুযোগ
প্রতীকী ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মীনা বাজার। সুপারশপ ব্র্যান্ডটি অফিসার/সুপারভাইজার পদে ১০ জনকে নিয়োগ দেবে। ১৬ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার

পদের নাম: অফিসার/সুপারভাইজার

বিভাগ: রিটেল আউটলেট

লোকবল নিয়োগ: ১০ জন

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: ২০,০০০-৩০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ, বিক্রয় প্রণোদনাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ৩০ সেপ্টেম্বর ২০২৬

/জেএইচ/