বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা

বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা
বিনোদন ডেস্ক

প্রিয় অভিভাবক বাবাকে হারিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গায়িকা নিজেই বাবা ফজলুল হকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
আবেগঘন ওই পোস্টে সালমা লেখেন, ‘আমার আব্বা আর নেই।’
তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর কারণ, জানাজা ও দাফনের সময় বা স্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি।
প্রসঙ্গত, বাংলাদেশী টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতা ‘ক্লোজআপ - তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় সিরিজের বিজয়ী হন সালমা। তিনি লোক গীতি গাইতে পছন্দ করেন। তার জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখন হঠাৎ বিয়ে করে সংগীতাঙ্গন থেকে একপ্রকার সন্যাস নিয়ে সংসার জীবন শুরু করেন। তবে পরপর দুইবার বিবাহ বিচ্ছেদের পর বর্তমানে আবারও গানে ফিরেছেন। সম্প্রতি বিপ্লব সাহার সঙ্গে তার দ্বৈত কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘প্রেম লীলা’। লোকজ ঐতিহ্য ও প্রেমের আবহে নির্মিত গানটির মিউজিক ভিডিওও মুক্তি পেয়েছে।
এর আগে গুরু শফি মণ্ডলের কথা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ শিরোনামের একটি গান রেকর্ড করেন তিনি। গানটি দুর্গাপূজায় প্রকাশের কথা রয়েছে।

নিজের ভেতরের ঝড়গুলোকে বেশি উজ্জ্বল হতে দিও না: পূর্ণিমা