আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা
প্রতীকী ছবি

বিশ্বের ১২৬টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা ঢাকার বায়ুর মান ৩৩৬ , যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এ দিন দূষিত বায়ুর তালিকায় ২৬৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, ২১৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ২১৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর কিনশাসা ও ১৮২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

/এসবি/