পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
বুধবার (২১ জানুয়ারি) থেকে শুরু হবে শাবান মাসের গণনা। সেই হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে যাপিত হবে পবিত্র শবে বরাত।


পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে ক্ষমা ও মুক্তির এক বিশেষ রজনী। ধর্মীয় বর্ণনা অনুযায়ী, এই রাতে আল্লাহ তায়ালা তার বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন। তবে একই সঙ্গে কিছু মানুষের ব্যাপারে সতর্কবার্তাও এসেছে হাদিসে।

পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাণী প্রদান করেছেন। এ উপলক্ষে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২ জানুয়ারি) এক বাণীতে তিনি বলেছেন, পবিত্র শবেবরাত আমাদের জীবনে রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ।