বর্ষা আসছে, টেকনাফের কাছাকাছি মৌসুমি বায়ু

নিজস্ব প্রতিবেদক

বর্ষার আগমনী বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (৩১ মে) সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর ফলে দেশজুড়ে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।
বাংলাদেশে বছরের মোট বার্ষিক বৃষ্টিপাতের ৭১ থেকে ৮০ শতাংশ হয়ে থাকে মৌসুমি বায়ুর প্রভাবে। এর শুরুটা হয় জুন মাসে, চলে সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়কে বলা হয় বর্ষাকাল।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামী বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বর্ষায় সংক্রমণ থেকে যেভাবে নিজেকে রক্ষা করবেন