রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এদিকে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হয়েছে। আজ সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
বিএনপির জ্যেষ্ঠ নেতারা নিশ্চিত করেছেন যে, দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি পদের জন্য মির্জা ফখরুলকেই বেছে নিয়েছেন। যদিও কৌশলগত কারণে আগেভাগে নাম প্রকাশ করা হয়নি। তবে মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইতিমধ্যে নিজের সম্মতিপত্রে সই করেছেন। আজ দুপুরের দিকে বিএনপির পক্ষ থেকে তার মনোনয়নপত্র নির্বাচন কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে জমা দেওয়া হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এ পর্যন্ত তিনটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে দুটি ফরম নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। আর বাকিটা সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে। আজ বেলা ১১টার দিকে তার মনোনয়নপত্রটি জমা দেওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুসারে, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। জমা দেওয়া মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে আগামী ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংসদ সদস্যদের গোপন ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এজন্য ওই দিন সংসদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে।
মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। এর পর থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান এবং রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে একাধিক পদ, আলোচনায় যারা