একসময় ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় জুটিগুলোর একটি ছিলেন জাফর ইকবাল ও ববিতা। অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় একসঙ্গে অভিনয় করে তারা রুপালি পর্দায় গড়ে তুলেছিলেন দারুণ রসায়ন।
দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। মনের মতো গল্প ও চরিত্র না পাওয়ায় এত দিন অভিনয়ে ফেরার বিষয়ে তেমন আগ্রহ দেখাননি তিনি। তবে এবার সহকর্মী ও ঢালিউড সুপারষ্টার শাকিব খানের অনুরোধে আবারও সিনেমায় ফেরার আশ্বাস দিয়েছেন এই অভিনেত্রী।