শিরোনাম

প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক
প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক সই

দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ অংশীদারত্বের আওতায় অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য সমন্বিত ব্যাংকিং সেবা ও বিভিন্ন সুবিধা প্রদান করা হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাক্ষরিত সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর বিনিময় করেন দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. খালেদ আহমেদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির কনজ্যুমার ব্যাংকিং বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক এস এম ওয়ালী উল মোরশেদ, করপোরেট লায়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ফজলে ফেরদৌস, বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ডা. মাতুয়ারা শারমিন এবং সদস্য ডা. রাজীব দে।

সমঝোতা স্মারকের আওতায় দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ব্যাংকিং পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে। এর মাধ্যমে অ্যাসোসিয়েশন ও এর সদস্যদের জন্য রিলেশনশিপ ম্যানেজমেন্টের আওতায় বিভিন্ন ব্যাংকিং সুবিধা প্রদান করা হবে।

এ ছাড়া বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ, যৌথ প্রচারণা ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ভবিষ্যৎ ব্যবসায়িক সুযোগ অনুসন্ধানের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

দুই প্রতিষ্ঠানের এ কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে বিসিএস হেলথ ক্যাডারের সদস্যদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করার পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

/এসবি/