
ভারতে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টরেট জেনারেল অব ট্রেড রেমেডিজ (ডিজিটিআর) বিদ্যমান অ্যান্টিডাম্পিং শুল্ক বহাল রেখে প্রতিষ্ঠানভিত্তিক নতুন শুল্কহার নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

কাঁচা পাট রপ্তানি চালু ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে খুলনায় সড়কে বিক্ষোভ করেছেন পাট গোডাউন ও বেলিং শ্রমিকরা। মঙ্গলবার (১৯ মে) সকালে জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে রেলিগেট মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।

অভিযানকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বিচ অটো রাইস মিলে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসময় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ৪ ও ১৪ ধারায় মিলটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এবং নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, স্বল্পমূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণন করুন। বিশ্ব এখন টেকসই ও পরিবেশবান্ধব পণ্যের দিকে ঝুঁকছে।