কাঁচা পাট রপ্তানির দাবিতে খুলনায় শ্রমিকদের বিক্ষোভ
খুলনা সংবাদদাতা

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৬: ০৪

কাঁচা পাট রপ্তানি চালু ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে খুলনায় সড়কে বিক্ষোভ করেছেন পাট গোডাউন ও বেলিং শ্রমিকরা। মঙ্গলবার (১৯ মে) সকালে জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে রেলিগেট মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে শ্রমিকরা বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
এ সময় শ্রমিকদের একটি অংশ ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং জানালার কাচ ভাঙচুর করে। পরে পুলিশ ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানির ওপর ষড়যন্ত্রমূলক নিষেধাজ্ঞা আরোপের পর পাট খাত গভীর সংকটে পড়েছে। তাদের দাবি, গত ৯ মাস ধরে বহু শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে।
তারা দ্রুত কাঁচা পাট রপ্তানি চালু ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। অন্যথায় আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে বিজেএ চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির বলেন, দ্রুত কাঁচা পাট রপ্তানি চালু না হলে হাজারো শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন এবং ঐতিহ্যবাহী পাটশিল্প বড় ধরনের সংকটে পড়বে।

/এসআর/