নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে একমত হতে পারেননি নাটোর জেলা বিএনপির নেতারা। এ নিয়ে প্রায় আট ঘণ্টা বৈঠক হলেও শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জেলা কমিটি।