চট্টগ্রাম-২ আসনের বিএনপির এমপি সরোয়ার আলমগীরের পরবর্তী সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। জামায়াত প্রার্থী চাইলে নিয়মিত আপিল করতে পারবেন বলেও জানানো হয়েছে।
চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরকে জাতীয় সংসদ সদস্য (এমপি) হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি শপথ নেবেন।