সৌদি আরবে হুথি বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আবারও চড়েছে। এমন থমথমে পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কায় সর্বোচ্চ জাতীয় সতর্কতা জারি করেছে ইরান।