জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া ও পাকিস্তান।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এদিন ইসরায়েলের হাতে দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন হাজারো ফিলিস্তিনি।