আল আকসায় হাজারো ফিলিস্তিনির ঈদের নামাজ আদায়

সিটিজেন ডেস্ক

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এদিন ইসরায়েলের হাতে দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন হাজারো ফিলিস্তিনি।
ইসরায়েলের অব্যাহত হামলা ও উত্তেজনার মধ্যেও বুধবার (২৭ মে) ঈদের জামাতে অংশ নিতে মসজিদ চত্বরে ভিড় করেন যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিরা।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, পবিত্র ঈদুল আজহার ৪ দিনের ছুটির প্রথম দিনে মুসল্লিদের উপস্থিতিতে পূর্ণ হয়ে ওঠে আল আকসা চত্বর। দখলকৃত জেরুজালেমের পবিত্র এই ভূমিতে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।
এদিকে যুদ্ধবিরতির মধ্যেও চুক্তির শর্ত লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ১০ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরও হামলা চালিয়েছে ইসরায়েল। এখন পর্যন্ত দখলদারদের হামলায় ৮৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২ হাজার ৬৪৫ জনের অধিক মানুষ।
অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ওই যুদ্ধে ৭২ হাজার ৮০৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৮৫৫ জন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
এছাড়াও ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখের অধিক ফিলিস্তিনি।
সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা

রাফাহতে ইসরায়েলি গণহত্যার ভয়াবহ চিত্র প্রকাশ ফিলিস্তিনের